Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের গাড়িবহরে হামলা ফৌজদারি অপরাধ: সিইসি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ইসিতে কমিশন সভা শেষে শনিবার দুপুরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। কমিশন সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।কে এম নুরুল হুদা বলেন, ড. কামাল একজন সিনিয়র সিটিজেন। তাই, তার ওপর হামলার এই ঘটনা দুঃখজনক।

নির্বাচনকালীন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির বিষয়ে তিনি বলেন, ‘কাউকে অহেতুক হয়রানি ও গ্রেফতারি যাতে করা না হয় এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিকে আগামীকাল (১৫ ডিসেম্বর) চিঠি দেওয়া হবে। তবে কেউ ফৌজদারি অপরাধ করলে ইসির করার কিছু থাকবে না।’
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। এছাড়া ভোটের আগে ইন্টারনেটের গতি কমানো, মোবাইল ব্যাংকিং বন্ধ রাখা ও অভ্যন্তরীণ ব্যাংক লেনদেনের বিষয়ে যে প্রস্তাব এসেছিল সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাটিভি/মাসুদ সুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button