Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবিএনপিরাজনীতি

মির্জা আব্বাসের গণসংযোগে হামলা

গণসংযোগে থাকা  ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।আজ  (শনিবার) সেগুনবাগিচা মসজিদ এলাকায় দুপুর ১টার দিকে হামলার ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মির্জা আব্বাস ১৫-২০ জনের একটি টিম নিয়ে এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় তার গণসংযোগ পরিচালনাকারী টিমটি সেগুনবাগিচা মসজিদ এলাকায় এলে লাঠিসোটা নিয়ে একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

হামলার শিকার হওয়ার পরপরই মির্জা আব্বাস তার প্রচারণা টিম নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন।

মির্জা আব্বাসের প্রেস উইং সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ছাত্রদল নেতা আপেল মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়েছেন।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button