Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনবিএনপিরাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে ঐক্যফ্রন্টের চিঠি

আগামী ১৭ই ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার জন্য  চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে ঐক্যফ্রন্টের রাষ্ট্রপতির দপ্তরে চিঠি দেওয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান,  চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিটি বঙ্গভবনে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তাঁরা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিকার চাইবেন বলে বিএনপির  সূত্রে জানা গেছে।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button