Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ব্রেক্সিট নিয়ে নতুন আলোচনার সুযোগ নেই: ইইউ

ব্রেক্সিট চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনায় বসবে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’কে আবারো নিজেদের অবস্থান স্পষ্ট করলো ইইউ।

বৃহষ্পতিবার ব্রেক্সিট চুক্তি নিয়ে ইইউ নেতাদের সাথে আলোচনা করতে ব্রাসেলসে উপস্থিত হন টেরিজা মে। নর্দান আয়ারল্যান্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের বিরোধীতার মুখে এ নিয়ে ইইউর সাথে নতুন করে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী মে।

অন্যদিকে, ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, নতুন করে চুক্তি নিয়ে আলোচনা করবে না কমিশন।  তবে, কমিশন প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জাংকার জানান, বর্তমান চুক্তি নিয়ে ব্যাখ্যা চাইতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মাত্র একদিন আগেই অনাস্থা ভোটে জয় পেয়ে প্রধানমন্ত্রী টেরিজা মে জানান, চুক্তি বিরোধীদের আপত্তির বিষয়ে কাজ করবেন মে।

সংশ্লিষ্ট খবর

Back to top button