Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

স্ট্রাসবুর্গ হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ক্রিসমাস মার্কেটের কাছে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার ফ্রেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্ট্রাসবুর্গের রাস্তায় পুলিশের একটি ইউনিটের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে ২৯ বছর বয়সী শেরিফ শিকাটের মৃত্যু হয়।

এ বন্দুকধারীই প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল বলেও জানিয়েছে তারা। গেল মঙ্গলবার প্লেস ক্লিভের ক্রিসমাস মার্কেটের কাছে সন্ত্রাসী হামলার পর থেকেই সন্দেহভাজন এ যুবককে ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শত শত সদস্যের অভিযান চলছিল, জানিয়েছে বিবিসি।

শিকাটের বিরুদ্ধে ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে চুরিসহ বেশকিছু ছোটখাট অপরাধের অভিযোগ রয়েছে। জেলে থাকা অবস্থাতেই তিনি উগ্রবাদে দীক্ষিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button