Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনবিএনপিরাজনীতি

কর্মীদেরকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

শুক্রবার সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শহর বিএনপির এক  কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা নির্বাচনে থাকব। তাই ছোটখাটো এসব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দেয়ার কথা বলবেন। সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে যাবেন না। জনগণের ভোট রক্ষা করা গেলে বিজয় আমাদের নিশ্চিত।

আওয়ামী লীগে বুঝে গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরাজয় হবে। তাই ড. কামাল ও আমার উপর এমনকি সারাদেশে হামলা শুরু করেছে বলেও এসময় মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button