Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডনির্বাচনবাংলাদেশবিনোদন

নৌকার প্রচারণায় একঝাঁক তারকা

আগামী ৩০ তারিখ হতে চলেছে দেশের একাদশতম  জাতীয় সংসদ নির্বাচন।

প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকেই দলগুলো শুরু করেছে তাদের নানা কৌশলে প্রচার-প্রচারণা। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রচারে নিয়ে এসেছে ভিন্ন মাত্রা।  প্রচার শুরুর তৃতীয় দিনে প্রচারণায় দলটির সঙ্গে দেখা মিলেছে শোবিজ অঙ্গনের একঝাঁক  তারকা।

বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে  আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোটারদের নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন হাসান ইমাম-রোকেয়া প্রাচী ও জ্যোতিকা জ্যোতিরা।

শহীদ মিনারের এ আয়োজনে দেখা মিলে অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, তানভীন সুইটি, শমী কায়সার, তারিন, বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মনসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।

তারকারা জানান,বাংলাদেশের পক্ষের লোক হিসেবে, দেশের চলমান উন্নয়নের ধারবাহিকতা যেন বজায় থাকে সেজন্য নৌকার প্রচারণায় এসেছেন তারা। আওয়ামী লীগ এবারও জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন বলেও এসময় আশা প্রকাশ করেন তারকারা।

অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমানসহ আরও অনেকে।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button