Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগনির্বাচনবাংলাদেশ

চার পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি আওয়ামী লীগের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংস্থাকে পর্যবেক্ষণের দায়িত্ব না দেয়ার জন্য দাবি জানিয়েছে আওয়ামী লীগ। ইসিতে নিবন্ধিত এই সংস্থাগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে দলটি বলেছে- ‘এরা যদি নির্বাচন পর্যবেক্ষণে থাকে, এদের যদি নিয়ন্ত্রণ করা না হয়, তবে বিপর্যয় ঘটতে পারে।

বুধবার (আজ) বিকেল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাত করে এই দাবি করেন।

এইচ টি ইমামের অভিযোগ ওই চার সংস্থা বিএনপি সমর্থিত। তারা নির্বাচন পর্যবেক্ষণের নামে দলীয় কাজ করে।

এইচ টি ইমাম বলেন, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দেশি ও বিদেশিরা কাজ করেন। দেশীয় যে ১১৮টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে এদের মধ্যে চারটি সংস্থা একেবারেই দলীয়। তাদের সম্পর্কে মারাত্মক তথ্য আছে। এরা হল- ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস ও বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ।

এরমধ্যে ডেমোক্রেসি ওয়াচের প্রধান হচ্ছেন তালেয়া রেহমান। যিনি বিএনপির বড় নেতা ও সাংবাদিক-লেখক শফিক রেহমানের স্ত্রী। খান ফাউন্ডেশন চালান বিএনপি নেতা ড. মঈন খানের স্ত্রী। লাইট হাউসের পেছনে প্রত্যক্ষভাবে রয়েছেন তারেক রহমান। আর বাংলাদেশ মানবাধিকার সম্বনয় পরিষদে নেপথ্যে এখন রয়েছেন আদিলুর রহমান খান। যার প্রতিষ্ঠান ‘অধিকার’। কয়েকদিন আগেই ইসি এর নিবন্ধন বাতিল করেছে।

তিনি আরও বলেন, ইসির ব্যর্থতা বলব না। যারা দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলেছি। এখন পর্যন্ত ইসি নিরপেক্ষ ও নির্মোহভাবে দায়িত্ব পালন করছে।

বাংলাটিভি/মাসুদ সুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button