Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচননির্বাচনবাংলাদেশ

বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত : সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মানুষের জীবনের চেয়ে নির্বাচন বড় নয় উল্ল্যেখ করে এসময় নির্বাচন সহিংসতার জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি। এসময় প্রার্থীদের একে অপরের প্রতি শ্রদ্ধা ও ধৈর্য্য প্রদর্শন করতে আহ্বান করেন নতুবা ইসি ব্যবস্থা নেবে জানান কে এম নুরুল হুদা।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নির্বাচনী নির্দেশনামূলক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, একাদশ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।  হামলার দিন বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।

তবে তাঁর গাড়িবহরে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলেও, অভিযোগ অস্বীকার করেছে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী ব্রিফিং অনুষ্ঠানের প্রথম ধাপে আজ ২১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অংশ নেন।

তিন ধাপে ৬৪০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ব্রিফ করবে কমিশন।

ভোটগ্রহণের আগের দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুদিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন এরা।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button