Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

বিতর্কিত নির্বাচনের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা

|| হাকিম মোড়ল ||

আস্থাহীনতার সংকট কাটাতে না পারলে নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বরও জাতিকে একটি বিতর্কিত নির্বাচন উপহার দেবে বলে আশঙ্কা জানালেন বিশিষ্টজনরা। আর এ জন্য ক্ষমতাসীন সরকারের প্রভাবমুক্ত হয়ে কমিশনকে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন তারা। এদিকে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ জানালেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। মঙ্গলবার রাজধানীতে, নির্বাচন বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন তারা।

ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন?- এ শিরোনামে মঙ্গলবার ইস্কাটনের বিস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।  এতে অংশ নেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। আলোচনায় বক্তারা, নির্বিঘ্নে ভোটদানে আশঙ্কা না থাকলেও, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। বিরোধী দল শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে না পারলে তা জাতির জন্য ভয়বহ সংকট সৃষ্টি করবে বলে মন্তব্য করেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

গণতন্ত্রকে সমুন্নত রাখতে আইনের শাসন অনুযায়ী সরকার সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। জনগণ ২০১৪ সালের মত কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন বক্তারা।

আলোচনায়, সুষ্ঠু ও গ্রহণযোগ নির্বাচনের স্বার্থে প্রশ্নবিদ্ধ নির্বাচনী কর্মকর্তাদের পরিবর্তনের পক্ষেও মত দেন বিশিষ্টজনরা।

বাংলাটিভি/মাসুদসুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button