Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

নির্বাচন পরবর্তী কোন শো-ডাউন নয়: ইসি

|| দিবাকর বিশ্বাস ||

সহিংসতা এড়াতে, কোন প্রার্থী যাতে নির্বাচন পরবর্তী শো-ডাউন  করতে না পারে, সেদিকে কড়া নজর রাখতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  আজ নির্বাচন ভবনে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন তিনি।  নির্বাচনী উত্তাপ যাতে পরিবেশ নষ্ট না করে, সেদিকে লক্ষ্য রাখতেও এ সময় নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

সংসদ নির্বাচনকে সামনে রেখে, সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে, নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফ করে কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন,ইতিমধ্যে সারাদেশে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। তবে, এই উত্তাপের কারণে যেন ভোটের স্বাভাবিক পরিবেশ নষ্ট না হয় সেদিকে সতক থাকতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের প্রতি আহবান জানান তিনি।

নির্বাচন পরবর্তী অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে কেউ যাতে কোন ধরনের শো ডাউন করতে না পারে সেজন্য আইনী ব্যবস্থা নিতে ম্যাজিষ্ট্রেটদের প্রতি নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনার।

ইসি কোন প্রশ্নববিদ্ধ নির্বাচন করে কলংকিত হতে চায় না উল্লেখ করে সবাইকে নির্বাচনী আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন কমিশনাররা। কোন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে শিথিলতার প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও  হুঁশিয়ারী দেন তারা।

দেশে প্রথমবারের মত অংশগ্রহন মূলক নির্বাচন হতে যাচ্ছে মন্তব্য করে সংশ্লিষ্ট কমকর্তাদের দায়িত্ব পালনে সজাগ থাকার নির্দেশনা দেন কমিশনাররা।

বাংলাটিভি/মাসুদসুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button