Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

নোমান-নওফেলের নির্বাচনী কুশল বিনিময়

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কুশল বিনিময় ও কোলাকুলি করেছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রভাবশালী নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আবদুল্লাহ আল নোমান।

সকালে নগরীর শাহ আমানত মাজার জিয়ারত করে নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে কুশল বিনিময় হয় তাদের। একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ বিরাজমান থাকলেও এমন সৌহার্দ্যপূর্ণ চেহারায় দেখা গেল চট্টগ্রামের এই দুই নেতাকে।

বর্ষীয়ান রাজনীতিক নোমান চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তরুণ আওয়ামী লীগ নেতা নওফেল এবারই প্রথম সংসদ নির্বাচনে লড়ছেন চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে। এর আগে এ আসন থেকেই নির্বাচন করতেন নোমান, ১৯৯১ সালে প্রথম নওফেলের বাবা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিপরীতমুখী রাজনৈতিক দলের নেতা হলেও নোমান-মহিউদ্দিনের সম্পর্ক ছিল খুবই মধুর। ‍দুজনের বাড়িও একই এলাকায় রাউজানে। এক সময় চট্টগ্রামের রাজনীতি আবর্তিত হতো নোমান-মহিউদ্দিনকে ঘিরেই। প্রয়াত মহিউদ্দিনের ছেলে নওফেল এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম-৯ আসনে নওফেলের বিপরীতে আছেন নোমানের রাজনৈতিক শিষ্য হিসেবে পরিচিত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বাংলাটিভি/মাসুদসুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button