Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

আজ রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘মেডিকেল চেক-আপে’র জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন। রাত ১০টা ৪৫ মিনিটে ‘এসকিউ ৪৪৭’ বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং এরশাদ এর এপিএস মোঃ মনজুরুল ইসলাম তার সঙ্গে যাচ্ছেন।

চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালাল’র স্বাক্ষরে দলের প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদের সিঙ্গাপুর যাওয়ার কথা জানানো হয়েছে।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button