Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্য

যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা, জর্জিয়া, আলাবামা, টেনেসি, ভার্জিনিয়া কয়েক রাজ্যে শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা।

এরইমধ্যে তুষার ঝড়ের কারণে বাতিল হয়েছে কয়েকশ’ ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে তিন লাখ আশি হাজার মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে সড়ক চলাচলও।

রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার বিকেল থেকে তুষার ঝড় তীব্র আকার ধারণ করে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার পর্যন্ত পশ্চিম ও উত্তর ক্যারোলিনা থেকে দক্ষিনপশ্চিম ভার্জিনিয়া পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করবে। তারা জানায়, এ অঞ্চলে চার থেকে বারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

এদিকে, বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button