Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

নির্বাচন সুষ্ঠু না হলে হলুদ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘আজ থেকে শুরু হয়েছে নির্বাচনের ডামাডোল। জাতির কাছে, ভোটারের কাছে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ কমিশন।’ নির্বাচন সুষ্ঠু না হলে হলুদ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

কোনো দল বা ব্যক্তির প্রতি কমিশনের বিশেষ নজর নেই জানিয়ে নুরুল হুদা বলেন, আমরা এমন একটি ভোট করতে চাই যেন কোনো রাজনৈতিক দল এ বিষয়ে প্রশ্ন করতে না পারে। ম্যাজিস্ট্রেটদেরকে প্রশ্নের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনে আহবান জানান সিইসি।বলেন, আপনারা সংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। ভোটের প্রচার শুরু হয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন, মূলত আজ থেকেই নির্বাচনী ডামাঢোল শুরু হয়ে গেল। বাকিটা মাঠে আপনাদের দায়িত্ব। আপনি স্বাধীন, আপনি নিরপেক্ষ, আপনি জাস্টিস, বিচারকের মাইন্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে।

নুরুল হুদা আরও বলেন, ‘ছয়শ’র বেশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের আগে পরে চারদিন (২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) মাঠে থাকবেন। বৈষম্যের ঊর্ধ্বে থেকে রাগ অনুরাগ প্রশ্রয় না দিয়ে আপনারা প্রজ্ঞা ও মেধা খাটিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন। তিন ধাপে মোট ৬৪০ জন জুডিশয়াল ম্যাজিস্ট্রেটকে ব্রিফ করবে কমিশন।

বাংলাটিভি/মাসুদসুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button