Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়ার কার্যক্রম শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে আজ সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে শুরু করেছে (ইসি)।

আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার কাজ শুরু করতে পারবে প্রার্থীরা। তবে ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে সব ধরণের নির্বাচনি প্রচার-প্রচারণা। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এরমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে মোট ২ হাজার ৫৬৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র জমা পড়ে।

দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৬৪টি আসনে ২৮১জন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৯৫টি আসনে ৬৯৬জন ও জাতীয় পার্টি ২১০টি আসনে ২৩৩ জন প্রার্থী দিয়েছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরমধ্যে ৫৪৩টি আপিল আবেদন জমা পড়ে।

বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিনে ইসি এই ৫৪৩টি আপিল আবেদনের শুনানি করে। এরমধ্যে ২৪৩টি আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ৩ শ জনের আবেদন খারিজ করা হয়েছে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২২জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন ১৮৫ জন।

বাংলাটিভি/মাসুদসুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button