Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে হাওলাদার-দুলুর রিট

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব, হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট দায়ের করেন এই দুই নেতা। সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ এ দু’টি রিট আবেদনের পক্ষে শুনানি করতে পারেন।

গত ২ ডিসেম্বর ঋণ সোশ্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপির দায়ে পটুয়াখালী-১ আসন থেকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে শুক্রবার (৭ ডিসেম্বর) শুনানিতে তার আবেদন নামঞ্জুর করে দেয় ইসি।

দু’টি ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার অভিযোগে বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button