নির্বাচনে ভোট কারচুপির পায়তারা করছে সরকার: রিজভী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কারচুপি করার জন্য এলাকা ভিত্তিক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে অভিযোগ করে রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিদিন সিইসি’র কাছে নির্দেশ দেয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে সরকার নীলনকশা করছে উল্লেখ করে রিজভী বলেন, রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল স্থাপন করা হয়েছে। এ সময় তিন নির্বাচন কমিশনার কে নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এসময় রিজভী আরো বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও বিরোধী নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের দমন পীড়ন অব্যাহত রয়েছে।নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ব্যালটের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হবে যা থানায় ভোটের আগে সংরক্ষণ করে রাখা হবে। প্রয়োজন মতো ব্যালট বাক্সে তা ঢোকানো হবে।’ বলেও এসময় তিনি মন্তব্য করেন।
এসময় তিনি আরো অভিযোগ করেন, ‘নকল সিল প্যাড সংরক্ষণ প্রিজাইডিং অফিসারকে সরবরাহ করবে পুলিশ। নির্বাচন কমিশনে মূল প্যাড, ছবি এবং স্বাক্ষর থাকবে। বিএনপির পুলিং এ্যাজেন্টদেরকে নকল সিল প্যাড ও স্বাক্ষরে মূল ফলাফল সম্মলিত সিট সরবরাহ করা হবে। এই বিষয় গুলি ভেতরে চলছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
বাংলাটিভি/এমআরকে



