Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনজাতীয় পার্টিরাজনীতি

জাপার হাওলাদার বাদ, টিকলেন তাঁর স্ত্রী ও নায়ক সোহেল রানা

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেদন বাতিল হয়েছে জাতীয় পার্টির সদস্য বিদয়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদারের। তিনি নির্বাচন করতে পারবেন না। ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না জাতীয় পার্টির সাবেক এই মহাসচিব।রুহুল আমিন হাওলাদারের আইনজীবী আবদুল বাসেত মজুমদার জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

তবে রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্নার প্রার্থিতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে ইসি। ফলে রুহুল আমিন হাওলাদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারলেও তার স্ত্রী বৈধ প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।শুক্রবার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় তাকে।

অন্যদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ঢাকা চলচ্চিত্রের নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। আজ ইসির আপিল এজলাসে সোহেল রানার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোহেল রানার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তিনি বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী।

বুধবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫৪৩ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। বাছাইয়ের সময় ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। তার মানে, ২৪৩ জন প্রার্থী ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেননি। আপিলগুলোর নিষ্পত্তি হবে আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর। প্রথম দিনে ৮৪টি, দ্বিতীয় দিনে ২৩৭টি এবং তৃতীয় দিনে বাকি ২২২টি আপিলের নিষ্পত্তি করা হবে।

আজ শুক্রবার দুপুর পর্যন্ত ১৬১ ক্রমিক থেকে ২৩৮ পর্যন্ত আপিল শুনানি হয়েছে।

ইসি সচিব জানিয়েছেন, ক্রমিক অনুসারে আপিলের নিষ্পত্তি করা হবে। আপিলের ফল সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। কোনো প্রার্থীর আপিল গ্রহণ করা হলে, তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে মোট ৩০৬৫টি মনোনয়নপত্র জমা হয়েছিল।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button