Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশশোক সংবাদ

আজ অরিত্রীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী

অরিত্রীর পরিবারকে শান্তনা দিতে আজ তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নকলের অভিযোগে শিক্ষক কর্তৃক বাবা-মাকে অপমানের জের ধরে আত্মহত্যা করা ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর শান্তিনগরের বাসায় দুপুরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

অরিত্রির আত্মহত্যার ঘটনাটি সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় সবার মধ্যেই স্বস্তি ফিরে এসেছে।

অরিত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শেষ পর্যন্ত আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিন শিক্ষককে বরখাস্ত করা হয়।

এদিকে নিহত শিক্ষার্থী অরিত্রীর বাবা পল্টন থানায় ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়ার যে মামলা দায়ের করলে তিন নম্বর আসামি শ্রেণী শিক্ষক হাসনা হেনাকে গত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরার এক হোটেল থেকে গ্রেফতার করে।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button