Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

ভিকারুননিসার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার প্রধান শিক্ষত জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার জন্য তিনিই দায়ী, এমন অভিযোগে মঙ্গলবার  সকাল থেকেই বিক্ষোভ করছেন অরিত্রির সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা।

সকালে গণমাধ্যম কর্মীরা বেইলিরোডের স্কুল প্রাঙ্গনে তার কার্যালয়ে গেলে সবার সামনে হাত জোর করে ক্ষমা চান তিনি।

নাজনীন ফেরদৌস বলেন, বিষয়টি অনাকাক্ষিত। ঘটনাটি এতদূর গড়াবে তা অনুধাবন করতে পারিনি। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হবে তা মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। আত্মহত্যার ঘটনায় আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।

এর আগে সকালে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন  শিক্ষামন্ত্রী। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। পরে  তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদন পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের কোনো ত্রুটি পেলে, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরে স্কুলটির গভর্নিং বডি, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত জিন্নাত আরাকে স্কুলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া দিয়েছে।

এদিকে শুধু জিন্নাত আরা নন, স্কুলের প্রিন্সিপালকেও বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সকালে পরীক্ষা শেষে বেরিয়ে স্কুল চত্বরেই বিক্ষোভ শুরু করে তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। অরিত্রির আত্মহত্যার বিচার চেয়ে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে তারা।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button