Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

দুপুরে ফের সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

আজ সোমবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ফের সংবাদ সম্মেলনে আসছেন । সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা জানানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, জাতীয় প্রেসক্লাবে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

এর আগে গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের রিপ্লেসের (বদলি) দাবি করেন। সেইসঙ্গে সিইসির নির্দেশেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাটিভি/বএসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button