Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

গণতন্ত্রমনা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মান্না

দেশের বিদ্যমান পরিস্থিতিতে  গণতন্ত্রের স্বার্থে, বাক-স্বাধীনতা রক্ষার প্রয়োজনে গণতন্ত্রমনা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বিভিন্ন দলের নেতাকর্মীদের নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে নেত্রকোনা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও মেহেরপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-আম্বিয়া) নেতারা যোগদান করেন। মান্না ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলা সভাপতি সজীব সরকার রতন, নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা নূরুল ইসলাম মানিক, মেহেরপুর জেলা জাসদের সভাপতি সুহেল আহমদ, বাংলাদেশ নারী জোটের সভাপতি মালিনা খাতুন প্রমুখ নেতা নাগরিক ঐক্যে যোগ দেন।

অনুষ্ঠানে মান্না বাম দলগুলোর সমালোচনা করে বলেন, এসব দল কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ব্যক্তিগত লোভ-লালসার কারণে এর আগে এসব দলে ভাঙনের সৃষ্টি হয়েছে। সর্বশেষ জাসদের ভাঙনে তাদের চরিত্রটাই প্রকাশ হয়ে পড়েছে।

বাংলাটিবি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button