Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেছা আর নেই

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন্নেছা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই মেয়েসহ নাতি-নাতনি ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

ফজিলাতুন্নেছা ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত শনিবার চিকিৎসার জন্য তাকে ঢাকায় বিজিবি পরিচালিত

বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে

সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। ফজিলাতুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার দুপুরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিএমএইচে গিয়ে ফজিলাতুন্নেছার চিকিৎসার খোঁজ-খবর নেন ও পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিকে

ফজিলাতুন্নেছার মৃত্যুতে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button