Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতলো জেভরেভ

Alexander Zverev vs Novak Djokovic

নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জিতেছেন আলেকজান্ডার জেভরেভ।

রোববার রাতে প্রথম সেটে টেনিসের বর্তমান শীর্ষ তারকা জোকোভিচকে ৬-৪ গেমে হারান র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা জেভরেভ। দ্বিতীয় সেটে

সার্বিয়ান গ্রেটকে পাত্তাই দেননি এই জার্মান তরুণ। ৬-৩ গেমে জিতে শিরোপা জয়ের আনন্দে মাতেন জেভরেভ। এই জয়ের মধ্যে দিয়ে

ক্যারিয়ারে প্রথমবার এটিপি ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়ন হলেন, জেভরেভ। মৌসুমের সমাপ্তিসূচক এটিপি ট্যুর ফাইনালসের রাউন্ড রবিন পর্বে

জোকোভিচের কাছে সরাসরি সেটে পরাজিত হয়েছিলেন জেভরেভ। কিন্তু সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে উড়িয়ে একটা বার্তা দিয়ে

রেখেছিলেন ২১ বছর বয়সী এই জার্মান। নিজের দিনে তিনি যে কাউকে হারিয়ে দিতে পারেন, ফাইনালে মঞ্চে তা আরেকবার প্রমাণ করলেন জেভরেভ।

সংশ্লিষ্ট খবর

Back to top button