Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনরাজনীতি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে কমিশন: কবিতা খানম

পৃথিবীর কোনও দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না, বাংলাদেশেও শতভাগ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় । নির্বাচন কমিশন একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে। যেটা সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

কবিতা খানম বলেন, ‘আমরা জনগণকে এমন কোনও নির্বাচন উপহার দিতে চাই না, যেন জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।’

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আগামী একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

‘দেশে নির্বাচনি হাওয়া বইছে,এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়’ । সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব।’ এ ক্ষেত্রে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন কবিতা খানম।

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সবার জীবনে এই সুযোগ নাও আসতে পারে।’

ইসি সচিব বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।’

দেশের অনেক জায়গায় এখনও ব্যানার-পোস্টার নামানো হয়নি উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ‘১৮ নভেম্বরের মধ্যে এগুলো নামিয়ে ফেলতে হবে এবং মনোনয়নপ্রাপ্তরা যেন ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ না পান, সেদিকে নজর রাখবেন।’

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button