Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

রাষ্ট্রপতি-ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বি চৌধুরীর আহ্বান

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আবারো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প-ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাসভবনে সাবেক বিএনপি নেতা ও কুলাউড়া আসনের দুই বারের নির্বাচিত এমপি এম.এম শাহীনের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এর আগে গতকাল দুপুরে বারিধারার বাসভবনে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক সিএমজি প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী। এছাড়া যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান।

বৈঠক শেষে বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বীর বিক্রম সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে আমাদের সৌহাদ্যপূর্ণ পরিবেশে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয় নিয়েও কথা বলেছি।

এদিকে বিকল্পধারায় সদ্য যোগদানকারী বিএনপি নেতা এম এম শাহীন, মো. নজিবুল্লাহ মজনু, মুনিরুল ইসলামকে স্বাগত জানিয়ে বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে এখন নির্বাচনের উৎসব চলছে, তাই এই উৎসবের পরিবেশ নষ্ট করা যাবে না। বিএনপি অফিসের সামনে বুধবারের সহিংসতার কথা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি ওই ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবি জানান। তিনি বলেন, এটা কি পরিকল্পিত কিংবা দুর্ঘটনা কি না তাতে সন্দেহ আছে। কেন সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়েছে? এর পিছনে কি কারণ আছে তা তদন্ত করতে হবে। এটা কি নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্র? এ ঘটনা তদন্তে তিনি একটি কমিশন গঠন করার দাবি জানান।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button