Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

ড. কামাল অসুস্থ, স্টিয়ারিং কমিটির বৈঠক বাতিল

ড. কামাল অসুস্থ -স্টিয়ারিং কমিটির বৈঠক বাতিল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল অসুস্থ থাকায় মতিঝিলে তার চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির

বৈঠক বাতিল করা হয়েছে। গণফোরামের সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মহসীন মন্টু বলেন, ড. কামালের

ব্যক্তিগত চিকিৎসক এই মুহূর্তে তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তার হাতে ও পায়ে ব্যথা সেই সাথে শরীরে জ্বরও রয়েছে। এর সঙ্গে যোগ

হয়েছে ডায়রিয়া।’ তিনি জানান, দলীয় নেতারা দুপুরে দেখা করতে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় গিয়েছিলেন।

কিন্তু অসুস্থ থাকায় তিনি দেখা করতে পারেননি।

বাংলাটিভি/এসএম/এবি

আরো পড়ুনঃ খালেদা জিয়া অসুস্থ, ভোট নিয়ে কথা হয়নি- মির্জা ফখরুল

বাংলা টিভির ভিডিও সংবাদ দেখতে বাংলা টিভির YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করুন

সংশ্লিষ্ট খবর

Back to top button