Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া- কাদের সিদ্দিকী

খালেদা জিয়াকে কাদের সিদ্দিকীর মন্তব্য, ‘বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া’

রাজাকারের গাড়িতে প্রথম আওয়ামী লীগই পতাকা তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ড. কামালের হোসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,আমি বিএনপির সভায় আসিনি, কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সভায় এসেছি। খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে ঐক্যফ্রন্ট অটুট রাখতে হবে। বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া,তাকে বন্দি রাখা সম্ভব নয়।

এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এর আগে শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনায় বসুন, বসেননি। এবার আলোচনায় বসেছেন।

যেদিন আলোচনায় বসেছেন সেদিনই আপনাদের বিজয় হয়েছে। আপনারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় চান।

বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া, তাকে বন্দি রাখা সম্ভব নয়।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, টাঙ্গাইল থেকে সড়ক পথে এসেছি, রাস্তায় রাস্তায় বাধা এসেছে। আমাকেও ফেরাতে পারেনি। এই মাঠের মানুষদেরও পারেনি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা কথা দিয়েছিলেন জনসভায় বাধা দেবেন না। কিন্তু আমার গাড়ি পাঁচবার ধরেছে।

তারপর আমাকে অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে হৃদয়ে ধরে বেঁচে থাকবো।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button