Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যরাজনীতি

দুই দলের সমঝোতার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি

বিএনপি আওয়ামীলীগের সমঝোতার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি মত বিশেষজ্ঞদের
দুই দলের সমঝোতার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি

তফসিল ঘোষণা হয়ে গেলেও, নির্বাচন ইস্যুতে  রাজনৈতিক দলগুলোর সমঝোতার পথ বন্ধ হয়ে যায়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে ছাড় দেয়ার মানসিকতাই এখন সবচে গুরুত্বপূর্ণ।

সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ প্রসঙ্গে বলেন, তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন আরো সময় নিতে পারত।

অন্যদিকে, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করেন, তফসিল পেছালেই রাজনৈতিক সমস্যার সুরাহা হবে না।

তবে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি বলেই দুই বিশ্লেষক মত দিয়েছেন।

তারা আশা করেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব উপলব্ধি করে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।  আর, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে বলেও মত তাদের।

এর আগে তফসিল পেছাতে, জাতীয় ঐক্যফ্রন্টের দাবির মুখেই, ২৩ ডিসেম্বর ভোটের তারিখ ঠিক ক’রে, বৃহষ্পতিবার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাটিভি/এসএম/এবি||আসাদ রিয়েল||

সংশ্লিষ্ট খবর

Back to top button