Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগরাজনীতি

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ইসলামী দলগুলো: কাদের

ইসলামী ঐক্যজোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে যেভাবে দেশ পরিচালনা করেছেন তার ভূয়সী প্রশংসা করে আগামীতে বর্তমান সরকারকে

ক্ষমতায় নিয়ে আসতে ইসলামী দলগুলো দৃঢ়ভাবে একমত  বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষে কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসবেন, এ ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতা থাকবে, এ কথা তারা অকপটে বলে গেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শ সমুন্নত রাখার ব্যাপারে উভয়পক্ষই সংলাপে একমত হয়েছে।

সংলাপে কোনো দ্বিমত ছিল না উল্লেখ করে কাদের বলেন, ইসলামী দলগুলো ‘সংবিধানসম্মতভাবে’ নির্বাচন সমর্থন করে এবং এ ব্যাপারে তারা

‘অংশী’ হিসেবে থাকবে। এদিন গণভবনের এই সংলাপে ইসলামী ঐক্যজোটের ১২টি দলের ৫২ জন নেতা অংশ নেন। তাদের সঙ্গে আলোচনায়

অংশ নেন শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতারা।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button