Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগজাতীয় পার্টিরাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সন্ধ্যায় সংলাপে বসবেন এরশাদ

আজ সংলাপে বসবেন ক্ষমতাসীন সরকার দলের প্রধান আওয়ামী লীগের সভাপতি ও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে

জাপার ৩৩ জন নেতা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও ‍আরও

যারা অংশ নেবেন তারা হলেন-জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ,

কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার,

প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ,

জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসন খান। সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফের ঐক্যফ্রন্টের সংলাপ ৭ নভেম্বর

মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা,

নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ,

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

সংলাপ শেষে পার্টির শীর্ষ নেতারা রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপের বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন বলেও জানা গেছে।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button