অন্যান্যআন্তর্জাতিক
ভারতীয় সেনার গুলিতে দুই কাশ্মীরি নিহত

||বাংলা টিভি অনলাইন||
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে উত্তর কাশ্মীরের কেরেরির অধোরায় দুই কাশ্মীরি নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন নিহত দুই কাশ্মীরিকে সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে দাবি করেছে। খবর দ্য গ্রেটার কাশ্মীরের।
স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা জিএনএস বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে। নিহতের পরিচয় নিয়ে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েন তিনি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সেনাবাহিনীর ৫২ আরআর,এসওজি এবং সিআরপিএফ এক যৌথ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে এ দুই কাশ্মীরি নিহত হয়।
বাংলাটিভি/এসএম/এবি



