Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

ব্যারিস্টার মইনুলের মুক্তি দাবি করেছেন ড. কামাল

||বাংলা টিভি অনলাইন||

ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আইনমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি একজন আইনজীবী,আপনি ভালো করেই জানেন মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ। আপনার কাছ থেকে মানুষ এসব আশা করে না।

তিনি বলেন, মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন জামিন নিয়েছেন তারপরও তাকে গ্রেফতার করে সরকার কারাগারে পাঠিয়েছে। মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো? প্রশ্ন রাখেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি দেয়া হয়েছে সেই দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। এই সরকারের বিরুদ্ধে আজ সকল মানুষ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সিলেট থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, সফল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button