Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে

||বাংলা টিভি অনলাইন||

প্রয়াত বাবা আইয়ুব বাচ্চুর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। দেশবাসীর উদ্দেশে সাংবাদিকদের তিনি বলেন,‘আমার বাবা অজানাবশত কোনও দোষ করে থাকলে মাফ করে দেবেন। বাবা সংগীতের মাধ্যমে মানুষকে ভালবাসতেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখান থেকে মরদেহ নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিয়ে আসলে আত্মীয়স্বজন ও হাজারো ভক্ত একনজর দেখতে ভিড় করেন। বিকেলে নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে খোলা হয়েছে শোক বই। শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এ শোক বই খোলা হয়। এরপর থেকে তার ভক্তরা লাইন ধরে শোক বইয়ে বিভিন্ন আবেগঘন মন্তব্য লিখছেন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button