Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

চট্টগ্রামে বিমানে যাবে আইয়ুব বাচ্চুর মরদেহ

||বাংলা টিভি অনলাইন||

সড়কপথে নয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নেয়া হবে আকাশ পথে। আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউএস বাংলার সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর মরদেহ শনিবার সকাল ১০টায় ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে বন্দর নগরী চট্টগ্রামে নেয়া হবে। ওই ফ্লাইটে আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জন চট্টগ্রামে যাবেন।

চট্টগ্রামে নেয়ার পর সেখানে জানাজা শেষে শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত করা হবে জনপ্রিয় এই সংগীত শিল্পীকে।

শুক্রবার আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শেষবারের মতো দেখেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে জুমার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। চ্যানেল আইয়ের আনুষ্ঠানিকতা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ আবারও রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। সেখান থেকেই আজ চট্টগ্রামে নেয়া হবে আইয়ুব বাচ্চুর নিথর দেহ।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button