Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

কলেজ ভবন ঘুরে ঘুরে ১৯ শিক্ষার্থীকে হত্যা

একটি কলেজের ভবন ঘুরে ঘুরে ছাত্রদের গুলি করল এক তরুণ। এতে এখন পর্যন্ত ১৯ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। হত্যাকাণ্ডের পর ওই তরুণ আত্মহত্যা করেছে।

ওই তরুণের লাশও উদ্ধার করেছে পুলিশ। রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি ভোকেশনাল স্কুলে স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, হামলাকারী তরুণের নাম ভ্লাতিস্লাভ রোস্লিয়াকোভ (১৮)। তবে কেন ওই তরুণ এ হামলা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ভ্লাদিস্লাভ কলেজে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মঘাতী গুলির আলামতসহ ওই তরুণের গুলিবিদ্ধ লাশ কলেজ প্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়।

বাংলাটিভি/এসএম /এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button