Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনরাজনীতি

মাহবুব তালুকদারের প্রস্তাব গ্রহণযোগ্য নয়- কবিতা খানম

নির্বাচনের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন- ইসি’র অধীনে নিয়ে আসার যে প্রস্তাব নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দিয়েছেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বলে মন্তব্য করেছেন ইসি’র ওপর নির্বাচন কমিশনার কবিতা খানম।

বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের সময় জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসি’র অধীনে নিয়ে আসা, নির্বাচনে সেনা মোতায়েন ও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সুতরাং তার প্রস্তাবগুলো অযৌক্তিক।

উল্লেখ্য নির্বাচন কমিশনের অন্য কমিশনারদের সঙ্গে মাহবুব তালুকদারের মতের মিল না হওয়ায় গেলো ১৫ অক্টোবর কমিশনের ৩৬তম সভা বর্জন করেন তিনি। এ সময় ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা থেকে বের হয়ে যান মাহবুব তালুকদার।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button