Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

কফি আনানের শেষকৃত্য আজ, শেষ শ্রদ্ধা জানাতে ঘানার প্রস্তুতি

প্রয়াত জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের শেষকৃত্য আজ। কফি আনানকে শেষ শ্রদ্ধা জানাতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে তাঁর নিজ দেশ ঘানা।

স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাজধানী আক্রায় শুরু হবে এই শেষকৃত্যানুষ্ঠান। শান্তিতে নোবেল জয়ী এই আন্তর্জাতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিবেন বিশ্বের সাবেক ও বর্তমান সরকার প্রধান ও নেতারা। শেষকৃত্যানুষ্ঠানের জন্য সোমবার ঘানায় পৌঁছে কফি আনানের মরদেহ।

এরআগে,কফি আনান ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি কিছুদিন অসুস্থ থাকার পর সুইজারল্যান্ডে তার বাসভবনে গত ১৮ আগস্ট মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

সংশ্লিষ্ট খবর

Back to top button