Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।

বুধবার বিকেলে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক বন্দুকধারী তার স্ত্রীসহ দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। পরে অন্য একটি আবাসিক এলাকায় গিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই আরও দুই জন নিহত হন।

পরে পালানোর সময় পুলিশ বাধা দিলে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ব্যক্তিগত রেষারেষির কারণে এটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button