Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

দেশে বিশ্বমানের মোটরসাইকেল তৈরির অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা

দেশে বিশ্বমানের মোটরসাইকেল তৈরি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা- ২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ শিশু একাডেমি আইন-২০১৮’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন-২০১৮’র খসড়ায় অনুমোদন এবং মোটর সাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা-২০১৮’র খসড়ায় অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশীয় মোটরসাইকেল শিল্পের প্রসার ঘটতে এ নীতিমালা করা হয়েছে- যেন মোটরসাইকেল আমদানি করতে না হয়।

তিনি বলেন, বাংলাদেশে বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন কারখানা স্থাপনে বিদেশি বিনিয়োগকেও উৎসাহিত করা হবে এবং এ খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।সচিব জানান, রফতানির উদ্দেশ্যে দেশে ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদন করা যাবে।

-আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা

সংশ্লিষ্ট খবর

Back to top button