Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

নিটল মটরস বাজারে নিয়ে এলো স্টাইলিস টাটা নেক্সন গাড়ি

টাটা মটরস এর ডিস্ট্রিবিউটর নিটল মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো স্টাইলিস টাটা নেক্সন গাড়ি। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে নিটন নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, টাটার সাথে আমাদের দীর্ঘ সম্পর্কের ধারাবাহিকতায় টাটা নেক্সন এদেশে বাজারজাত করছি।আশা করছি ভবিষ্যতে এদেশেই এই গাড়ি উৎপাদন এবং রপ্তানীও করতে পারবো।

এসময় বানিজ্যমন্ত্রী বলেন,বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার, তাই দেশে এ ধরনের গাড়ি উৎপাদন করলে সকল ধরনের সহায়তা করা হবে। টাটা মটরস এর ইন্টারন্যাশনাল বিজনেস হেড সুজন রায়সহ নিটল নিলয় গ্রুপের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button