সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই সূচক বেড়েছে ৪ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই কমেছে ১ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার এ বাজারে ১৬ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৪৮৯টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৫ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।
তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ পয়েন্টে।ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই’র সার্বিক সূচক ১ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।



