অক্টোবরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে -নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ

আগামী ৩০ অক্টোবরের পর যেকোন দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। এ নির্বাচনের ২৫ দিন আগে ভোট কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে, সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বুলবুল আহমেদের রিপোর্ট।
দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। এ সময় তিনি একাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তফসিল ঘোষণার আগে যে প্রস্তুতি দরকার,তার ৮০ ভাগ সম্পন্ন হয়েছে- উল্লেখ করে কমিশন সচিব বলেন, ৩০ অক্টোবরের পর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা করা হবে।
হেলালুদ্দিন আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ৪০ হাজার একশ ৯৯টি ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পরেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও, এ সময় জানান, কমিশন সচিব।



