Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনবিএনপিরাজনীতি

জাতীয় নিবাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল

জাতীয় নিবাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর, বিএনপিকে দূরে রেখে সরকার নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারা। এ সময় আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়নেরও দাবী জানান তারা।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে মানব বন্ধন করে বিএনপি। এ সময়, দলীয় নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় প্রেস ক্লাব এলাকা।

মানব বন্ধনে, সরকার আবারো বিএনপিকে দূরে রেখে নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেন, দলের সিনিয়র নেতারা।  একই সঙ্গে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবীও জানান তারা। অন্যথায় যেকোন পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন, দলের সিনিয়র নেতারা।

অনুষ্ঠানে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবী ক’রে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দেয়ার  দাবী জানান দলের মহাসচিব মির্জা ফখরুল।  খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না- বলেও হুঁশিয়ারি দেন দলের মহাসচিব।

সংশ্লিষ্ট খবর

Back to top button