Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট: জিকো

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে মিশরের বিপক্ষে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি মিশরের ফুটবলার মোস্তফা জিকো। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ তোলেন।

জিকোর দাবি, ম্যাচজুড়ে রেফারিং ছিল একপেশে। ব্যঙ্গাত্মক সুরে তিনি আর্জেন্টিনাকে আগাম বিশ্বকাপ জয়ের শুভেচ্ছাও জানান। একই সঙ্গে বলেন, আল্লাহই তার জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী।

তিনি আরও অভিযোগ করেন, শুরু থেকেই রেফারি মিশরের বিপক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বারবার খেলা থামিয়ে তাদের ছন্দ নষ্ট করা হয়েছে এবং দলকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে।

তবে জিকোর এসব অভিযোগের বিষয়ে ম্যাচ শেষে আয়োজক কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এই নাটকীয় জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। অন্যদিকে শেষ ষোলোর লড়াই থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে মিশরের।

সংশ্লিষ্ট খবর

Back to top button