Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ নুরু মিয়া (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানার মোড় এলাকায় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরু মিয়া সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানান, মঙ্গলবার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মো. নুরু মিয়াকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচে রাখা একটি সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button