Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

বংশালে প্রথম স্ত্রীর হাতে স্বামী খুন

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর বংশাল থানার নাজিমুদ্দিন রোড এলাকায় পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রীর হাতে মো. সুমন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button