Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক আটক

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাফি(২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) উপজেলার নারায়নপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে রাফি ৬ জুলাই দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করে। এই চিত্র দেখে ফেলে একই এলাকার আলম নামে এক ব্যক্তি। পরে আলম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে উদ্ধার করে থানা নিয়ে আসেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের বলেন, এ বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button