Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

বাংলা টিভি ডেস্ক: আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে।

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে সাম্প্রতিক অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংরক্ষণ করে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা অপরাধ হিসেবে বিবেচিত হয় না। তবে ভবিষ্যতে এ ধরনের বক্তব্যকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button